মূল প্রস্তুর
আনিছুর হক
০৪/০৪/২৬
মেঘলা আকাশ,
ঝিরি ঝিরি বৃষ্টি।
জমে থাকা জল,
অপরূপ কৃষ্টি।
টপ টপ টপাটপ,
ঝিরি ঝিরি ঝর ঝর।
পাতায় জমে জল,
করে শুধু টলমল।
পাতার কিনারায়,
ঝরবে অপেক্ষায়।
শৈশব চমকায়,
ফিরে যায় ভাবনায়।
ডর ভয় শিহরণ,
ভাবনাহীন রঙিন।
দুরন্ত অভিসার
চপলতায় নয়ন।
অভাবের তাড়নায়,
শৈশব যাতনায়।
শৈশব অকালে,
কত কেন ঝরে যায়।
মনে পড়ে কচুবন,
আলো প্রতিফলন।
পাতার আচরণ,
মন কেন ব্যাকরন।
স্মৃতি আবেগ,
ফিরে পাওয়া দুস্কর।
জীবনের মূল প্রস্তর,
সামাজিক সমাপন।।
No comments:
Post a Comment