নীল শাড়িতে নক্ষত্র কন্যা
মোঃ শিবলী নোমান
০৫/০৫/২০২৬
নক্ষত্র কন্যা নীল শাড়িটা
এসো তুমি পড়ে।
আমি কিন্তু তাকিয়ে থাকবো
দুটি নয়ন ভরে।
নীল শাড়িটা পড়লে তোমায়
এত সুন্দর লাগে।
নীল শাড়িতে তোমায় দেখবো
ভাবিনি তো আগে।
নীল শাড়ির নীলাভ আলোয়
সারা আকাশ ভরা
নক্ষত্র কন্যাকে দেখে যেন
মনে ফেলে সাড়া।
নক্ষত্র গুলো আজ যেন
দিচ্ছে নীল আলো।
নীল আলোয় হারিয়ে গেছে
রাতের আধার কালো।
নক্ষত্র কন্যা নীল শাড়িতে
চেয়ে দেখি তাকে।
যেন নীলকন্ঠী পাখি হয়ে
গভীর রাতে ডাকে।
সেই ডাকে সাড়া পেয়ে
আমি তাকিয়ে থাকি।
নক্ষত্র কন্যা আজ যেন
নীলকন্ঠী পাখি।
No comments:
Post a Comment