খোঁজ
প্রণব চক্রবর্তী
২২/৫/২৬
তোমারই অপেক্ষায়, জন্ম থেকে জন্মান্তর
বহু মানবীর কোলে জন্মেছি বহুবার,
বহু মানবের ভালোবাসা পেয়েছি অফুরন্ত,
বহু লোকের হিংসায় হয়েছি বিদীর্ণ,
লোকান্তরে পাড়ে, সবই স্মৃতিভ্রংশ,
শুধু সন্ধান থেমে নেই অতীত থেকে বর্তমান।
নিজেকে জিজ্ঞাসা করেছি বহুবার
কেন এই আসা আর যাওয়া,
কোন অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করে জীবাত্মা,
উপলব্ধিতে শুধু তুমিই,
সৃষ্টিতে সবই আছে, আছে জন্ম আছে মৃত্যু,
বোধহীন জগতের নাই কোনও জিজ্ঞাসা ,
মহা জগতের মাঝে নিয়ন্ত্রিত পথে,
গ্রহ তারারা ঘুরছে আপন আবর্তে,
কত সুখী ওরা,জীজ্ঞাসা করে না,
কিছু সময়ের ব্যবধানে ঢলে পড়ে মৃত্যুর কোলে।
বোধ'যুক্ত স্বত্তা শুধু মানবের আত্মা,
হাজারও জিজ্ঞাসা আর অনন্ত কৌতুহল
ধীরে ধীরে গড়ে তুলে আপন সাম্রাজ্য,
মৃত্যুর পরপারেও তাঁর অনন্ত গতি,
জ্ঞান বিজ্ঞান দর্শনে খুঁজে জগতের সৃষ্টি,
আমিও খুঁজে চলেছি সেই সৃষ্টির স্রষ্টা কে
জন্মান্তরের পথে বারে বারে।
______________
No comments:
Post a Comment