মাতৃগর্ভে আর মানুষ জন্মে না
অরুণ কুমার মহাপাত্র
২২/০৫/২০২৬
অহেতুক এ জীবন
মাতৃগর্ভে আর মানুষ জন্মে না
পাপের পরিধি বাড়ে জন্মের
সমান্তরালে...
অন্ধকার জড়ো করে লাশ হয় মানুষ...
দুষিত জন্মের দায়ে আজ
ঈশ্বর অভিযুক্ত....
জন্ম নেবো না তাই আর...
ছেঁড়া ফাটা বিষণ্ণ কাগজে তাই
লিখে গেলাম এ কবিতা...
জানি পড়বে না কেউ এ কবিতা... ।
No comments:
Post a Comment