Sunday, May 24, 2026

বৃষ্টির প্রার্থনা -- দিলীপ ঘোষ

বৃষ্টির প্রার্থনা
দিলীপ ঘোষ
২৩/০৫/২৬
আকাশ-রানী ওড়না খুলে কথা বলুক
সময় সীমার বাঁধন ভেঙে গল্প জুড়ুক
অভিমানের ঝড়ো হাওয়া নৃত্য করুক মেঘের ঘরে
বৃষ্টি নুমুক ধরাতলে মুষলধারে। 

গোঁয়ারগোবিন্দ তাপের জ্বালায় জ্বলছি সবাই
মল্লযুদ্ধে হারের প্রকাশ ঘামে ঘামে
জল আর ছায়ার ভালোবাসায়
সময় কাটে জিব বের করা কড়া শাসনে। 

বৃষ্টি নামুক ধরাতলে মুষলধারে
ভিজিয়ে নেব আপন শরীর
বৃষ্টি-রানীর প্রেম আধারে
বঙ্গবাসী সব মানুষই বৃষ্টির জন্য প্রার্থনা করে।

No comments: