Sunday, May 24, 2026

এসো এসো নজরুল -- দুর্গা শংকর দাস

এসো এসো নজরুল
দুর্গা শংকর দাস
২৪,০৫,২০২৬
আজকের এই অনাচারে ভরা
নিদারুণ দুর্দিনে,
তুমি এসে কবি মনের ভাঙাও ভুল।
এসো তুমি এসো বিদ্রোহ সাথে-
এসো এসো নজরুল।।

জাতপাত নিয়ে মরছে মানুষ
দাঙ্গায় আছে মেতে,
তুমি এসে কবি ওদের ভাঙাও ভুল।
এসো কবি তুমি প্রীতি নিয়ে সাথে
এসো এসো নজরুল।।

নকল কবিতে সমাজ ভরেছে
লিখে চলে হিজিবিজি,
তুমি এসে কবি ওদের ভাঙাও ভুল।
কাব্যের ধারা সাথে নিয়ে এসো
এসো এসো নজরুল।।

ক্ষয় রোগে আজ ভুগছে সমাজ
জীবন ওষ্ঠাগত,
মরণ খেলায় মানুষরা মশগুল।
ওদের বাঁচাতে,সমাজ সাজাতে
এসো এসো নজরুল।।

No comments: