Wednesday, May 6, 2026

কালবৈশাখী - নূপুর আঢ্য


কালবৈশাখী
নূপুর আঢ্য
০৫/০৫/২০২৬
বৃষ্টি পড়ে মুষলধারে
সারাটিদিন ধরে,
চতুর্দিক জলমগ্ন
বৈশাখের ঝড়ে।

ভাঙছে গাছ ভাঙছে বাড়ি
সবার মন ভার,
ভেবে আকুল প্রমাদ গুনে
কিভাবে হবে পার।

সূর্যিমামা রাগ করেছে
নেইকো দেখা তার,
অশনি ডাকে বিকট স্বরে
শুধুই বার বার।

জনশূন্য রাস্তাঘাট
আঁধারে ঢেকে আছে,
যায় না দেখা কোনও কিছু
যতই থাক কাছে।

আকাশ যেন হয়েছে ফুটো
বাতাস জোরে বয়,
মানুষজন বন্দি ঘরে
চেপে বসেছে ভয়।

No comments: