কিছু ভালো মুখ
অরুণ কুমার মহাপাত্র
০২/০৫/২০২৬
অভিযোগের পাহাড় নিয়েও ইতিহাসের
পাতায় কেউ কেউ বিখ্যাত আজ...
যা কিছু ভালো সেসব ভুলে যায় মানুষ...
সময়ের স্রোতে হারিয়ে যায়
কিছু ভালো মুখ...
অমানবিক কর্ম সুষমা নিয়ে অভিযুক্তেরা
অমর হয়ে বেঁচে রয় মানুষের মনে বহুদিন ।
অসহায় মানুষের ঘাম আর অশ্রুতে
পরিপুষ্ট হয় রাষ্ট্র....
অশ্রুসিক্ত মানুষের বেষ্টনীতে
সংবর্ধিত হয় নেতারা...
ঘিরে থাকা মানুষেরা লাল নীল গেরুয়া
পুতুল হয়ে পাহারা দেয় রাজার ঘর...
ভালো মানুষের কিছু নাম কিছু
কন্ঠস্বর আবছা হতে হতে হারিয়ে
যায় একদিন....
সময় সবকিছু মুছে দেয়....
তবুও কিছু দাগ , কিছু ক্ষত থেকে
যায় বুকের ভেতর...
চোখের আয়নায় কখনো সখনো
ভেসে ওঠে অস্পষ্ট কোন ভালো
মানুষের মুখ... ।
No comments:
Post a Comment