অনুপ্রেরণায়_উৎসাহ_আঁকি
পরেশ_চন্দ্র_সরকার
০৫_০৫_২০২৬_ইং
সময় হয় না সময়ের অভাবে
সময়ের অন্তরালে সময় যখন
তারমধ্যেই সময়কে সমাদর করে
কিছু লিখতে গেলে নিশুতি নামে
চঞ্চল মনে মনে হয় তখন
এই কি তাহলে লেখার সময়?
প্রশ্ন জাগে মনে, ঝাপসা আঁকে
দৃষ্টিতে, দৃশ্যত মনোযোগের অভাব।
তারই মাঝে উথালপাথাল পাতায়
যাকিছু সহজলভ্য শব্দ, বাচনভঙ্গি
সাজিয়ে নিয়ে চটপট লিখে ফেলি
কাব্য কিনা জানিনা, তবে কাব্য একখানি।
পোষ্ট করে ছেড়ে দিই পাঠক মহলে
প্রত্যাশায় প্রহর গুনি ততোধিক ধৈর্য ধরে,
মন্তব্যে মুগ্ধ হ'ই, মুগ্ধ হ'ই নানা মন্তব্য পড়ে
অনুপ্রেরণায় উৎসাহ আঁকি, ধারাবাহিক থাকি।
No comments:
Post a Comment