"তপতী তোমাকে"
আসমিরা খানম
বুধবার ২০/০৫/২০২৬
তপতী, তুমি তো সেই সূর্য-কন্যা,
কখনও উদীয়মান সূর্য---
কখনও বৈশাখী ঝড়!
দেশ কে নিয়ে যত ভাবনা
নিরঙ্কুশ সেই ভালোবাসা,
তুমি খরস্রোতস্বিনী-ভাসিনী
কখনও তুমি অগ্নি কন্যা,
তপতীর, অস্থির চিত্ত----
সারাদিন হয়ে আছো ভৃত্য,
তপতীর, কপতী মন উড়ে যতক্ষণ!
গগন ভেদী চিৎকার শুনতে কি পাও?
তপতীরা,মরে না যুগে যুগে
জন্ম হয় একজন।
স্নিগ্ধ চেহারা চোখে মুখে অনুকম্পা,
তপতী, তুমি অনির্বাণ, লেলিহান অগ্নি শিখা----
তুমি তো সেই অগ্নি কন্যা!!
(ডালাস টেক্সাস থেকে)
No comments:
Post a Comment