সুখ দ্যুতিময় কোহিনুর হীরা
অরুণ কুমার মহাপাত্র
০৫/০২/২০২৬
কে না জানে , সুখ সে তো দ্যুতিময়
কোহিনুর হীরা
অলীক সে ভাবনায় মগ্ন হয়ে বৃথা
কেন খুঁজিস তোরা
ময়ুর পালকে রৌদ্র কেমন দেখ
পেতেছে উঠান
ঝর্ণার বুকে কান পেতে শোন
জন্মান্তরের গান
আলো-ছায়ায় শুয়ে আছে অনাগত
সভ্যতার ভ্রুণ
চকমকি পাথর ঘসে ভাঙাবো ঘুম
জ্বালিয়ে আগুন
সন্তর্পণে মায়ার ফাঁদ এসো সবে
এড়িয়ে চলি
চল না , পাখি , নদী ,জোছনা আর
বৃষ্টির কথা বলি
শত ক্রোশ পথ ভেঙে পাই যেন
প্রকৃত জ্ঞান
সংসার শৃঙ্খল ছিঁড়ে গাই সত্য সুন্দর
জীবনের গান ।
No comments:
Post a Comment