ডেকেও সাড়া মেলে নি
দিলীপ ঘোষ
০২/০২/২৬
ডেকেছিলাম আকর্ষণের হাত নেড়ে
ডেকেছিলাম সুপ্ত স্বপ্নের হুইসেলে
কোলাহলের ধুলোতে মিশে গেছে সব শব্দ
মালগাড়ির গতিতে চলা কবিতা
জনমানবহীন স্টেশনে হয়েছে জব্দ।
বাতাসের ঠোঁটে চুম খেয়ে
ডাকের ধ্বনি ফেরে ডান বাম কানে
তারহীন ইথারের প্রাণ প্রিয় ধ্বনি
শুকিয়ে শুকিয়ে প্রাণ হারায় প্রাণে।
ডেকে ডেকে হৃদয় ক্লান্ত হলে কি হবে
ডাক ধ্বনিত হয় তবু অন্তরে।
পিপাসার ঠোঁটে জিব হাত বুলিয়ে
নারা বেঁধে রাখে আকাঙ্ক্ষার পিঞ্জরে।
No comments:
Post a Comment