Thursday, February 5, 2026

নীরব ভাঙন -- শ্যামল মন্ডল

 নীরব ভাঙন
 শ্যামল মন্ডল 
 ০৪/০২/২০২৬
আমি ছিলাম পাথরের মতো স্থির,

দিনের আলো গড়াত আমার গায়ে—

কেউ ডাকেনি, কেউ থামেনি,

নীরবতার ভিতরেই ছিল আমার পরিচয়।

হঠাৎ এক ভাঙন এলো,

আর শব্দ হয়ে উঠল আমার ঘুম।

ভাঙনের স্রোত বুকে এনে দিল গতি,

নিশ্চলতার ভার ধুয়ে নিল জল।

অচেনা ব্যথা জন্ম দিল ভাষা,

চাপা থাকা অনুভব পেল দিশা।

নিজের গভীরতা নিজেই চিনল,

প্রবাহে মিলেই পেল পরিচয়।

এখন আর স্থির থাকা আমার ধর্ম নয়,

চলার মধ্যেই আমার স্বস্তি।

পাথরের স্মৃতি বহন করি বটে,

কিন্তু জলের গানেই আমার অস্তিত্ব।

যেখানে পতন ছিল ভয়,

সেখানেই আজ শুরু।

No comments: