Monday, February 2, 2026

খোলা ক্যানভাসে -- শিপ্রা বসাক

খোলা ক্যানভাসে 
শিপ্রা বসাক 
০১/০২/২০২৬
একটা কদমতলা ছিল, শ্যামের বাঁশি বেজেছিল , শ্যামও ছিল পাশে , 
হৃদয়ে প্রেম ছিল , গানে সুর ছিল , মনও ভরা ছিল সুবাসে।

কাছেই নদী ছিল , নদী ভরা জল ছিল , নৌকা দুলেছিল জলে ,
কাছে আসা ছিল , ভালোবাসা ছিল , কখন মন ছুঁয়ে গেলে ছলে ।

সামনে খোলা ক্যানভাসে , মায়াবী আকাশ ভাসে , বাতাসে বসন্ত ছিল মিশে ,
কত যে রঙীন ছবি , সযত্নে এঁকেছি সবি , কত প্রাণ হেসেছিল, হারিয়েছিল দিশে ।

প্রকৃতির বর্ণে গন্ধে , হৃদয়ের খুশিতে আনন্দে , কেটে ছিল সারা দিনমান ,
আপনার জন ছিল , ভালো বাসাবাসি ছিল , ভালো নাচানাচি ছিল  আর ছিল গান।

বসন্তের হাওয়া মেখে , মলিনতা দূরে রেখে , শুধুই আনন্দ ছিল অনাবিল এক ,
হৃদয়ের আঙিনায় , জয়গান গেয়ে যাই , পৃথিবীর সব প্রেম পূর্ণতা পাক।

No comments: