স্বার্থপরের দুনিয়াটায়
শিপ্রা বসাক
১৭/০১/২০২৬
প্রতিযোগিতায় হার মেনেছি শিরোপা তাই ধুলার 'পর
আপন আপন যতই কর
আপন কখনো হয়না পর ।
সবে তুমি নতুন এখন
এত কিসের তোমার জয়
যতই তুমি খেটে মরো
রাহুকেতু তোমার নয় ।
ইগোর লড়াই লড়তে হবে
না পারো তো বিদায় হও ,
আর এক পন্থা তৈল মর্দন
পারলে জেনো জয় নিশ্চয় ।
সামনে তোমার আপন কত
পেছনে তারাই ছুরি বয় ,
মিষ্টি কথায় কুটুস করে
আঘাত করে শরীরময় ।
ভেজাল তেলে ভেজাল মানুষ ,
ভেজাল ভালোবাসার ভান ,
ভুলের মাশুল গুনতে হবে
দিতেই হবে প্রতিদান ।
স্বার্থপরের দুনিয়াটায়
এত কেন হিংসা রাগ !
সহজ ভাবে বাঁচতে গেলেও
কালনেমির লঙ্কা ভাগ ।
পদ্যলেখায় সাধ্য কত
থাক না তবে উদ্দেশ্যের ঝাজ
জোড় হাতে তার বন্দনা গাও
আরতি দাও সকাল সাজ।
No comments:
Post a Comment