Saturday, December 6, 2025

মুখোশে মানুষ -- শিপ্রা বসাক

মুখোশে মানুষ 
শিপ্রা বসাক 
০৬/১২/২০২৫
বয়স বাড়ার সাথে সাথে স্বপ্ন গুলো বদলে যায় 
চাওয়া পাওয়ার হিসেব গুলোও যায় বদলে 
পেয়ে হারানোর যন্ত্রণায় আকুল মন
খড়কুটোর মতো ধরতে চায় আঁকরে 
এক টুকরো ভালোবাসা -----

বয়স বাড়ার সাথে সাথে ভাবনাগুলো পাল্টে যায় 
পুরনো প্রেম হাতড়ে ফেরে অচেনাকে অন্ধকারে 
আবেগহীন বয়ে চলা রোবোটিক জীবন 
আঁচলে কুড়িয়ে পেতে চায় 
ছিটেফোঁটা বিশ্বাস -----

বয়স বাড়ার সাথে সাথে বিশ্বাসও পাল্টে যায় 
এতোদিনের চেনাজানা মানুষগুলোও 
কেমন অচেনা হয়ে ওঠে 
বাষ্পচোখে খুঁজে ফেরে শুধু 
ভরসার কাঁধ ------

বয়স বাড়ার সাথে সাথে স্বপ্ন, ভাবনা, বিশ্বাস আর ভরসারা
কেমন এলোমেলো হয়ে যায় 
স্বার্থের দুনিয়ায় রঙ বদলায়, মন বদলায় , মুখ বদলায়
 বদলায় না শুধু মুখোশ ---

এক আধার থেকে আরেক আধারে চলে মুখোশের আনাগোনা ।


No comments: