সোনার মেয়ে
ডা. মৃণাল কান্তি পণ্ডিত
১১-১০_২০২৫
সংবিধানের দুটো শব্দ --মেয়ে স্বাধীনতা, কর্মে সমতা,
মেয়ে দিবসে হোক অঙ্গীকার -- দূর হোক সকল সহিংসতা।
খুঁজি আজও হেথায় হোথায় -- বোনটি তোমায় ওরে,
যতীন বাবুর 'কাজলা দিদি', শরৎ বাবুর 'মেজদিদি'-র সেই সুরে সুরে।
ওগো মেয়ে, তুমিই সৃষ্টির স্রষ্টা, মহাশক্তির সাগর অতল,
তুমিই করে আছো ধারণ, সকল শক্তির জ্বলন্ত অনল।
মেয়েরা বীরাঙ্গনা, কল্যাণময়ী, মাতৃজাতির সর্বোচ্চ মান,
সারা বিশ্বের কল্যাণে রয়েছে মেয়েদের অশেষ অবদান।
মেয়েদের হাসিমুখ, সকল ক্লান্তিতে মুছে দেয় সব ধূয়াশা,
মেয়েদের হাসিতেই মুছে যায় গ্লানি, ভ্রান্ত মনের কুয়াশা।
মেয়েরা ভালোবাসার আত্মার জ্বলজ্বল তারা- চিরসত্য,
স্রোতস্বিনী সাহসের পরিপূর্ণ প্রজ্ঞা- অনুপ্রেরণায় নিত্য।
মেয়েরা আজও প্রতি ঘরে ঘরে স্বীকৃত লক্ষ্মী, অন্নপূর্ণা,
মেয়ে ছাড়া তাইতো প্রতিটি পরিবার, সংসার অসম্পূর্ণা।
দেশের বিপর্যয়ে রুখে দাঁড়াতে মেয়েরাও প্রজ্বলিত অগ্নি,
সিঁদুর অপারেশনের স্বপ্নচোখে তারাই ছিল দেশের মনি।
মেয়েরা আজও নতুন করে স্বপ্ন দেখে আত্মনির্ভর হতে,
জ্ঞানের আলোয় জ্বলে ওঠে, চায় যে সোনার মেয়ে হতে।
No comments:
Post a Comment