শব্দের অহংকার
রামকৃষ্ণ পাল
১০/১০/২০২৫
নিস্তব্ধ জগৎ অপরিচিত মহল
শব্দে প্রাণের কথা,
নিস্তব্ধ রাতে অন্ধকারে জ্বলে
না বলা কত ব্যথা।
আকাশ ফাটা শব্দের অহংকার
অভিনয়ের ফুলদানি,
ভীত দর্শক, করতালিতে উল্লাস
নিজেই জুড়ে বাখানি।
মহাপাতকের শব্দ বাণীর স্রোত
বইছে আপন মনে,
এই শব্দ বোমার আগুনে পুড়ে
কত নিষ্পাপ জনে।
শব্দেই হাসি, শব্দেই কান্না, গান
কাব্য ঝংকার, লহরী
নিঃশব্দতার দুঃস্বপ্নে ভরা জীবন
জীবন্ত, ডুবন্ত তরী ।
কত শব্দে প্রেমের গাঁথা বন্ধন
ভালোবাসার ছন্দে,
কত অলি উড়ে এসে সশব্দে
জুড়ে গান আনন্দে।
শব্দবিনা বীণা বাজে কি কখনো?-
নিঃশব্দতাই মরণ,
এই শব্দেই রচিত হয়েছিল বেদ
জীবনের প্রতিটি চরণ।
No comments:
Post a Comment