পণ
দুর্গা শংকর দাশ
১৪,০৯,২০২৫
এসো আর্তের বুকে ভরসা জোগাব
কাব্য, কবিতা দিয়ে।
আসাধুর বুকে ত্রাস এনে দেবো
এ হাতে কলম নিয়ে।।
সমাজের বুকে ফেরাতে শান্তি
লিখে যাব আজীবন।
অন্যায় দেখে প্রতিবাদী হবো
জীবনে করবো পণ।।
প্রতিকার যদি না হয় আজকে
কাল হবে ঠিক জানি।
অস্ত্র হারলে কলম হারেনা
সেকথা ভীষণ মানি।।
বন্ধু তোমরা যারা লেখ রোজ
সৃষ্টিকে ভালোবেসে।
সমাজের বুকে যত অনাচার
লিখ ফেল অবশেষে।।
তোমাদের লেখা ঝরাবে আগুন
শান্ত তরুণ বুকে।
তারাই করবে সব প্রতিকার
বাঁচবে মানুষ সুখে।।
No comments:
Post a Comment