Tuesday, September 9, 2025

ভালো আছি -- রায় শর্মা

ভালো আছি 
রায় শর্মা
৮◆৯◆২০২৫
ভালো আছি সব হারিয়ে 
একলা জীবন নিয়ে
বুকের মাঝে খালি লাগে
উজাড় করে দিয়ে।

ভালোবাসার বাঁধন ছিড়ে 
মুক্তি নিলাম  নিজে
তবুও আবার দুঃখ জাগে
চোখের জলে ভিজে।

কখন যেন বেতাল লাগে
সুর তাল আর লয়ে 
ছন্দ কাটে জীবন চলার
একলা জাগি ভয়ে।

তবুও ভাবি ভালই আছি
অশান্তি নেই প্রাণে
সব হারিয়েও খুঁজে ফিরি
ভালোবাসার মানে।

ভালোবাসা সবার বড়ো 
বুঝি জীবন শেষে
তাইতো খুঁজি ভালোবাসা 
সব পেয়েছির দেশে।

No comments: