পরোক্ষে আলোচনায় রাখি
পরেশ চন্দ্র সরকার
০২/০৯/২০২৫
অবশেষে...
অবশেষে অনেককিছুই হ'তে পারে
ভালো বা মন্দ, সুদিন কিংবা দুর্দিন ইত্যাদি ইত্যাদি
ভালো হ'লে ভালো, মন্দ হ'লে মন্দ
সুদিন হ'লে আরও ভালো, দুর্দিন হ'লে হা-হুতাশ।
ভালো মন্দ, সুদিন দুর্দিন এনারা প্রত্যেকেই
ওতপ্রোতে জড়িত, পর্যায়ক্রমে হাঁটেন,
মন্দ আর দুর্দিন অনুভবে এনাদেরকে আমরা
মনে হয় বেশি সময় পেয়ে থাকি
ভালো কিংবা সুদিন কেমন যেন দিয়ে যায় ফাঁকি।
এভাবেই আমরণ কাটবে জীবন, কাটেও।
আশার শেষ নেই
আমরা, ওতপ্রোতে জড়িয়ে যাপন
একদমই পছন্দ ক'রি না
ভালোকে ভালোবাসি না, সুদিনকে পাত্তা দিই না
পরোক্ষে মন্দ আর দুর্দিনকেই আলোচনায় রাখি।
No comments:
Post a Comment