কবির কলম
সুমন
০১.০৯.২০২৫
কবির কলম ঝলসে উঠুক
নতুন সমাজ গড়তে ধরায়,
কবির কলমে লিখিত বার্তায়
জঞ্জাল সাফাই করতে শেখায়।
কবির কলম জাগিয়ে তুলুক
পবিত্র প্রেমের অমর কাহিনী,
কবির কলমে চাগিয়ে উঠুক
সমাজ গঠনে আদর্শ বাহিনী।
কবির কলম নির্ভীক যখন
ডরায় বেবাক লুটেরা শাসক,
কবির কলমে পালিয়ে বেড়ায়
নিষ্ঠুর পাষাণ দানব ধর্ষক।
কবির কলম আজিও সদাই
আঁকছে সবুজ সমাজ দর্শন,
কবির কলম কথায় সাজানো
গড়ার মন্ত্রণা নিষ্পাপ জীবন।
কবির কলমে অতীত চলতি
সাজানো গহীন মনের উদ্যান,
কবির কলম আঁকতে শেখায়
শিল্পীর তুলিতে রঙিন সটান।
কবির কলম সত্যের সন্ধানে
ছুটছে ফীদিন দিবস রজনী,
কবির কলমে দেখবো পৃথিবী
পেরিয়ে মনের আঁধার তরনী।
No comments:
Post a Comment