প্রেমের রূপ
মোঃ সম্রাট প্রধান
৩১/০৮/২০২৫ ইং
এই যে তুমি খোলা চুলে ,
স্বপ্ন দিয়ে আলো ছুঁয়ে দিলে ।
ফুলগুলো সব কুড়িয়ে নিলে ,
বুকে ঝরানো আঁচল দিয়ে ।
ডাগর চোখে লাজুক ঠোঁটে ,
কুয়াশা যাচ্ছে তোমায় ছুঁয়ে ছুঁয়ে ।
বসন্তের আগমনী ডাকে ,
তোমার খোলা চুলে ফুল ঝরে শিউলি সুবাস ।
আমি দেখি নয়ন ভরে ,
তুমি হাসও অদ্ভুত এক মিষ্টি সুরে ।
শুনলে মনে হয় ময়ূর নৃত্য ,
প্রেমের সুরে তুমি আমি করি অন্ধ যুদ্ধ ।
এই যুদ্ধের নেই পরাজয় ,
পরস্পরকে জয় করিতে লড়তে হয় ।
এমন ভালোবাসা চিরকাল অক্ষয় হয় ,
ইতিহাস তারই সাক্ষী রয় ।
No comments:
Post a Comment