জব্দ মারণ খেলায়
রামকৃষ্ণ পাল
০৭/০৯/২৫
সকাল ভোর রাত নিত্য নতুন খেলা
অদ্ভুত মায়া জালে জড়িয়ে,
নবযৌবনের স্বপ্ন ভাঙ্গার নতুন ছল
সম্মোহনীর সুরে সুর ধরিয়ে।
আমজনতা নীরব দর্শক দিচ্ছে তালি
মাখন-ক্ষীর খাব হাত চেটে,
ঘরে বাইরের এই, নিত্য নতুন খেলা
তালগোল করে, ঘ-তে ঘেঁটে।
শৈশব মরছে মোবাইলে থেকে থেকে
রাস্তাঘাট ,পথের ধার দেখে,
নিত্য নতুন ঐ খেলায় মাতছে তারা
নিজেকে স্বপ্নপুরীতে রেখে।
আধুনিক জীবন পরাধীন আজকেও
মিথ্যাচার চলছে সমান তালে,
নিত্য খেলায় জীবন শিকলে জড়িয়ে
শৈশব ,যৌবন বন্ধনীতে হালে।
খেলাচ্ছে কেউ, খেলছি উল্টোপাল্টা
মাকড়সার জালেই জড়িয়ে,
প্রাণ ওষ্ঠাগত,শিকার মারণ খেলায়
কেউ বা উঠছে তরতরিয়ে ।
No comments:
Post a Comment