Tuesday, September 9, 2025

পুড়ছে দেশ - অরুণ কুমার মহাপাত্র

পুড়ছে দেশ
অরুণ কুমার মহাপাত্র
 ০৯/০৯/২০২৫
দেশ এখন ছোঁয়াচে জ্বরে পুড়ছে...
ভবিষ্যৎ অনিশ্চিত জেনেও রাজপথে 
মিছিল বেরিয়েছে...
দেশ পুড়ছে তবুও অশুভ শক্তির 
আস্ফালনে কিছু লোক হাততালি দিচ্ছে...
আপন সত্বা হারিয়ে সম্মোহনী আদেশ 
মেনে হাঁটছে ওরা...
ওদের চোখে সাত রঙের ইন্দ্রধনু... ।
সারা গায়ে শ্যাওলার কারুকাজ  ।
সঙ্গ সাধনায় মেতে আছে ওরা...
শেকড়ে ফেরার প্রতিধ্বনি ছোঁয়নি ওদের ,
রক্তাক্ত হৃদয় নিয়ে হাঁটছে তবু...
মন খারাপীর বিজ্ঞাপন যতই হোক জারি ,
ছত্রাকারে ছড়িয়ে পড়ুক যতই সে ভিড়...
আজ না হয় কাল পায়ে পায়ে হারিয়ে যাবে মিছিলের সব মুখ
শোষক বদলে যায় বদলায় না
শোষনের ফাঁদ...
থেকে যায় গৃহহীন , বস্ত্রহীন ক্ষুধার্ত 
সব প্রাণ....  ।

No comments: