রাঙামাসি
নীল নক্ষত্র
১৮/০৯/২০২৫
ছোটবেলা থেকেই আমার রাঙামাসির মুখে ভিটেমাটি ছেড়ে চলে আসার নিদারুণ কষ্টের একটা ছায়া দেখতে পেতাম আমি।
তখন আমি সবে দশ।রাঙামাসি আমাকে প্রায়ই জিজ্ঞেস করতো , "বাবা, তুই এক মনে আকাশের দিকে তাকিয়ে কি দেখিস বলতো?"
আমার আকাশ দেখতে খুব ভালো লাগে, সেই কথাই বলেছিলাম। রাঙামাসির আকাশ এখান থেকে ঠিক কতটা দূরে এটাই ছিল তখন আমার একমাত্র ভাবনা।
রাঙামাসির দেশে পাখির মতো উড়ে চলে চাইতো আমার মন।যখন আকাশ আমাকে মেঘদূতের কথা শোনালো তখন রাঙামাসি আর নেই।
বলা হলো না আর কোন কথা।তাই লিখে রেখে গেলাম আমার সেই সব না-বলা কথা কবিতার পাতায় পাতায় শুধু রাঙামাসি'র জন্য।
No comments:
Post a Comment