Saturday, August 2, 2025

দৃঢ় প্রতিজ্ঞ হও রেজাউল করিম বিশ্বাস

  দৃঢ় প্রতিজ্ঞ হও
  রেজাউল করিম বিশ্বাস
  ০১ . ০৮ . ২০২৫
জীবন কত জটিল ছোট বড় নার্সারীর মত আয়োজনে 
রংবেরঙের গাছ গুল্মলতায় পরিপূর্ণ অমোঘ  সৃষ্টিতে।

একদিন তারা কোথায় কোথায় চলে যাবে কে জানে ?
হয়তো মহীরুহ হবে অথবা ছাগলে মুড়ে শেষ করবে।

জীবনটা আজ অনেক বদলে গেছে,পাল্টে গেছে সময়
জীবন মানে যুদ্ধ,বন্ধুর পথে আশার আলো দেখবে বলে। 

অনেকে এসেছিল কালের তরঙ্গে ভেসেছে, সময়ও
জীবন থামেনি থামবার কথা না তারও শেষ আছে। 

কেউ অযাচিত সমালোচনা করলে এড়িয়ে চলো 
সে থাক তার মতো নীরবে কাজ করো একান্তে নির্জনে। 

 শুধু দয়া দেখিও না পাবে তাচ্ছিল্য অসম্মান অবজ্ঞা।
নিজের কাজে মনোনিবেশ কর সাফল্য আসবে অবধারিত। 

এড়িয়ে চলো যারা না বুঝে অবজ্ঞা অবহেলা করে 
সময় দাও তার সাথে যে তোমাকে বুঝবে সম্মান দেবে। 

লোভ লালসা শান্তি অর্থযশ এর পিছনে ছুটিও না
পরিশ্রম করো সাফল্য আসবে , আসবে মান সম্মান।

নদী যেমন বহে চলে আপন খেয়ালে নিজ গন্তব্যে 
তুমি তোমার কর্মে মন দাও সবাই এসে ছুঁয়ে যাবে।

     

No comments: