বৃষ্টি ভেজা বিকেল
শ্রীরবীন্দ্র নাথ মন্ডল
১/৮/২৫
বিকেল যদি ম্যাজ্-ম্যাজানি বর্ষা-বাদল বৃষ্টিতে
ও বলরাম
লাগুক্ না দাম
গুমটিতে তোর রাখিস্ পাপর,পেঁয়াজিটা লিস্টিতে।
ভিজে হাওয়ায় লোভের তাওয়া হয়রে গরম সট্ করে
যদি পারিস্
বেগুন ফাঁড়িস্
লম্বা লম্বা দে বেগুনি বেশন ফেঁটে কড়্কড়ে।
শিখলি কি আর ফুচকা গড়া?রাখিস্ তবে মুড়্মুড়ে
পেটটি ফেঁড়ে
ঘুঘনি পুরে
তেঁতুল জলে দিস্ চুবিয়ে জাগবে খুশি ফুর্ফুরে।
শেষে দিবি কড়া পাকের দুচুমুক ভাই ভাঁড়ে চা
স্বাদ খড়িয়ে
সিং বাড়িয়ে
মেজাজখানা গাইবে গানা তৃপ্তিতে ভাই আ হা হা।
রক্ত চোখে ট্যাঁকটা রেগে যতই মরুক্ হাতড়িয়ে
ও বলরাম
লাগুক্ না দাম
বৃষ্টি ভেজা বিকেল কাটুক্ খুশির স্রোতে সাঁতরিয়ে।।
No comments:
Post a Comment