কোপাই
ড. দেবাশিষ চ্যাটার্জী
30/07 /2025
ওই দেখো ওই পানসি খানি
চলছে হেলে দুলে
কোপাই নদীর মন্থর বুকে
হাটু অবদি জলে |
বৈশাখেতে জল থাকেনা
আষাঢ়ে তার ঢেউ
কচি কাঁচা নাইতে গেলেও
শ্রাবণে যায়না কেউ |
ছোট্ট বোটে নদীর বুকে
হরেক রকম স্মৃতি
আজ অবেলায় মন-বীণায়
ভাসছে সে সব অতি |
ওই পারের ওই পাঠশালাতে
লেখা পড়ার শুরু
হেলতে দুলতে পৌঁছে যেতাম
দীক্ষা দিতেন গুরু |
আজ বেঁচে নেই গুরুমশায়
নেই কোপাই এর মাঝি
পাঠশালাটি হারিয়ে গেছে
বৃথাই আজ তা খুঁজি |
কোপাই বহে নিজের ধারায়
শেওলা ঘেরা বুকে
নুড়ি পাথর পথ আটকায়
দুঃখ বলবে কাকে |
No comments:
Post a Comment