Thursday, July 31, 2025

মিথ্যের বেসাথী -- ফিরোজ শাহী

মিথ্যের বেসাথী
ফিরোজ শাহীন আলাল 
৩১/০৭/২৫
শব্দেরা কড়া নাড়ছে 
বুকের অলিন্দে তোলপাড় 
আজন্ম ধিক্ ধিক্ পেন্ডুলাম
মেঘবালিকা বৃষ্টি প্লাবিত পৃথিবী
ডিঙ্গি নৌকায় অপেক্ষা কতক্ষন?

বাধ্যক্যে নূব্জ পৃথিবী, নিযুত কোটি বছর 
পাপড়ি ঝরার মত ঝরেছে মানুষ! নিরুদ্দেশ 
নির্মম ট্রাজেডি! মাটির গর্ভে পূর্বপুরুষ! 
একদিন মৃত্যুর পাণ্ডুলিপি আমারাও---!

অথচ কি অদ্ভুত? ধোঁকাবাজি,লূন্ঠন,আত্নসাৎ
মিথ্যের বেসাথী---! 
পরিনতি নিঃস্ব মাটিতে বিলিন!
নেপিয়ার ঘাসের গালিচায় মৃত্যুর সাতকাহন!

No comments: