Thursday, July 31, 2025

বৃষ্টি ভেজা -- চন্দনা কুন্ডু

 বৃষ্টি ভেজা 
 চন্দনা কুন্ডু 
 -31.7.25
বসন্তের রঙ্গীন প্রেমের  ছোঁয়া  নয় ,
চেয়েছিলাম তোমার শ্রাবণধারা বৃষ্টি ভেজা ।
উড়ে যাওয়া কবিতার পাতায় তোমার ঘর
কাজল ডোবানো চোখে তোমায় চেয়েছি ।
আর একটু, আর একটু  একলা হতে ?

দেখেছি, শহরের রাস্তায় বৃষ্টি ভেজা সুখ ।
যদি,তোমার ঠোঁটে ঠোঁট  রেখে ‌বৃষ্টির সন্ধ্যায়
চেয়েছিলাম একপশলা বৃষ্টিময়  শান্তি রাত্রি
আমার একলা রাতের ঘুমহীন অপেক্ষার অবসান ।

অস্থির সময়ের গুঞ্জন গিটারের সুরে 
গাঢ়তম অভিমানে ভিজে চোখ ছুঁয়ে যাব ঠোঁট 
একটু আনন্দে, বাঁচবো বলে ,
শ্রাবণ কি, বেরঙে আগলে রাখা জলছবি ।

শেষের প্রেমের‌ রাঙান্বিত শান্ত তোমার স্পর্শ 
চোরাবালি যখন কুরে খাচ্ছে ,
উপেক্ষিত হৃদয়ের যখন আনাচে কানাচে 
কুরে খাচ্ছে সিক্ত ক্যানভাসে আঁকা ছবি 
ইচ্ছা করছিল বলি,ভালবাসি ভালবাসি ,
শ্রাবণধারা  ‌ তোমার আশায় পথ চেয়ে হাজার কোলাহল আঁকি ।


No comments: