কথা
লক্ষ্মী কান্ত দাস
১৯.০৫.২০২৬
আমি জর্জরিত হাজার জ্বালায় ,
তুমি তো তাকে মূলধন করে
সেজেছো রাজা
এই রাজনৈতিক পালায় ,
যেটা আমি আজও আদ্যোপান্ত মনে করি ,
সময়ের নিতান্ত অনাথ অদৃষ্ট নিজ হাতে চালায় ,
আমি কিন্তু তা সত্ত্বেও উৎসুক আপন প্রয়াসে ,
বদ্ধপরিকর ভাঙতে
অচলায়তনের শাশ্বত তালায় ।
হে প্রভু আমি যদি প্রকৃতই অসাধু হই ,
তবে তোমার যা শাস্তি দেওয়ার তাই তুমি দিও ,
তাতে আমি এতটুকু অসন্তুষ্ট নই ।
কিন্তু কালের অকারণ কারসাজি ,
কিংবা কোনও অপদার্থের স্বার্থ- নির্দিষ্ট ভোজবাজি ,
আমাকে অন্যায্য বিচলিত করে ,
ইচ্ছে হয় নিজের চিতার জ্বলন্ত কাঠ
তুলে , আলো জ্বেলে দিই ,
ঘরে ঘরে ,
অদূরপনেয় অচেতন অন্ধকারে
তবে জেনো রেখো বন্ধু ,
আজ থেকে আর জ্বলবে না আলো কোনও আমার চারপাশে
অজস্র ঘরে ঘরে ।
বিদেহ সংহিতায়
আমি রচনা করি
দাউ দাউ প্রজ্জ্বলিত চিতা ,
আমার সব অপরাধের বিচারক ,
তুমি কিছুক্ষণ নিরুত্তর থেকো হে বিশ্বপিতা ,
সবকিছু জেনে
আমার আবেদন মেনে ।
No comments:
Post a Comment