Tuesday, May 26, 2026

ক্ষমা করো -- প্রণব চক্রবর্তী

ক্ষমা করো
প্রণব চক্রবর্তী 
২৬/৫/২৬
আমাকে ক্ষমা করো,
তিল তিল করে গড়ে উঠা প্রতিদিনের পাতা 
ক্ষয়িষ্ণু বিবর্ণ ভরা হতাশায়,
বেরঙ জীবনের বাঁচার প্রত্যাশা, 
ক্লান্ত বিধ্বস্থ মলিনতা'য় মাখা,
লড়াই করে চলেছো আজও 
সংগ্রামী জীবন, বাঁচার উত্তরণের পথে।

সরলতা ভরা গভীর দৃষ্টি এখন
শুধু সন্দেহের মেঘে ঢাকা,
কুয়াশা আচ্ছন্ন ভবিষ্যতের বিশ্বাস,
গড়ে তুলতে পারি নাই আমি গভীর আশ্বাস ,
তুলনার তুল্য মুল্য টানে একরাশ অবিশ্বাস, 
আমাকে স্থবির করেছে প্রতিদিনের পথে।
কেউ কি বলে দেবে বিশ্বাস কি? 
যে পিতা মাতার হাত ধরে জগতে আগমন 
যাঁদের ছত্র ছায়ায় পরিপুষ্ট অবয়ব, 
সময়ের কাল চক্রে, তারাও হারায় বিশ্বাস, 
দৈনন্দিন প্রাপ্তি দেখে লাভ আর লোকসান, 
সন্তান মানুষ করার আত্ম গরিমা,
স্নেহের বাঁধন ছিঁড়ে শুধু কর্তব্যের শিক্ষা দান,
ধীরে ধীরে পর হয় আপন আত্মীয় স্বজন।

জীবন তরী বাইব বলে, যার হাত ধরি 
আপন করে বুকে টেনে বিশ্বাসের ভিত গড়ি,
নব পত্র সম্ভারে ভরে উঠে জীবন বৃক্ষ 
এক দিন টের পাই, সেই বৃক্ষের মূল ছিঁড়ে গেছে, 
জোড়া তালি দিয়ে সে আজ শখের টবের গাছ, পাতা আছে, ফুল আছে 
দৃঢ়তা নাই মাটির সাথে,
সংসার আছে, মানুষ আছে, নাই শুধু শিকড়ের টান।

তোমার সব অপ্রাপ্তি গুলো আজ করে হাহাকার, 
না পাওয়ার বেদনা করেছো মুখ ভার,
হয়তো এটাই জীবন, 
মনের কপাট বন্ধ করে 
কাটাই সময়, ঘুম ভাঙ্গা ভোরে নবীন আলোতে ,
অথবা রাতজাগা আকাশের নির্মল বাতাসে,
একই ঘরে একই ছাদের নিচে, 
তুমি, আমি, সকলে, মনের যোজন তফাতে।
__________________

No comments: